hadith book logo

সহীহ হাদীসে কুদসী

লেখকঃ আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদের ফযীলত

১৩৩. আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

133 - «خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاتَّبَعْتُهُ حَتَّى دَخَلَ نَخْلاً فَسَجَدَ فَأَطَالَ السُّجُودَ حَتَّى خِفْتُ أَوْ خَشِيتُ أَنْ يَكُونَ اللَّهُ قَدْ تَوَفَّاهُ أَوْ قَبَضَهُ، قَالَ : فَجِئْتُ أَنْظُرُ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ : «مَا لَكَ يَا عَبْدَ الرَّحْمنِ؟» قَالَ : فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ : «إِنَّ جِبْرِيلَ -عَلَيْهِ السَّلَام- قَالَ لِي : أَلَا أُبَشِّرُكَ، إِنَّ اللَّهَ -عَزَّ وَجَلَّ- يَقُولُ لَكَ : مَنْ صَلَّى عَلَيْكَ صَلَّيْتُ عَلَيْهِ وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سَلَّمْتُ عَلَيْهِ» .

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আমি তার অনুগামী হলাম, তিনি একটি খেজুর বাগানে ঢুকে সাজদাহ করলেন, সাজদাহ এত দীর্ঘ করলেন যে আমি আশঙ্কা করলাম আল্লাহ তাকে তো মৃত্যু দেন নি! তিনি বলেন: আমি দেখার জন্য আসলাম, অতঃপর তিনি মাথা তুললেন, তিনি বললেন: “হে আব্দুর রহমান কী হয়েছে তোমার?” তিনি বলেন: আমি তাকে তা শোনালাম, অতঃপর তিনি বললেন: “জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেছেন: আমি কি তোমাকে সুসংবাদ দেব না, আল্লাহ তা‘আলা তোমাকে বলেন: যে ব্যক্তি তোমার ওপর দুরূদ পাঠ করবে আমি তার ওপর দুরূদ পাঠ করব, যে তোমার ওপর সালাম পাঠ করবে আমি তার ওপর সালাম প্রেরণ করব”। (আহমদ, বায়হাকি ও আবু ইয়ালা) হাদীসটি হাসান লি গায়রিহী।