১
সহীহ হাদীসে কুদসী
লেখকঃ আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি পেয়েছি বলা কুফুরী
১০. যায়েদ ইবন খালেদ আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
10 - «صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية -على إثر سماء كانت من الليلة- فلما انصرف أقبل على الناس فقال : «هل تَدْرُون ماذا قال ربكم؟» قالوا : الله ورسوله أعلم، قال : «أصبح من عبادي مؤمن بي وكافرٌ، فأمَّا من قال : مُطرْنا بفَضْل الله ورحْمتِهِ، فذلك مؤمنٌ بي وكافرٌ بالكواكب وأما من قال : بنوء كذا وكذا، فذلك كافرٌ بي ومؤمنٌ بالكواكب»
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে হুদায়বিয়ায় ফজর সালাত আদায় করলেন রাতের বৃষ্টি শেষে, [অর্থাৎ সে রাতে বৃষ্টি হয়েছিল।] যখন সালাত শেষ করলেন লোকদের দিকে ফিরলেন এবং বললেন: “তোমরা কী জান তোমাদের রব কী বলেছেন?” তারা বলল: আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেছেন: “আমার কতক বান্দা ভোর করেছে আমার ওপর ঈমান অবস্থায়, আর কতক বান্দা ভোর করেছে আমার সাথে কুফরি অবস্থায়। অতএব যে বলেছে: আমরা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় বৃষ্টি লাভ করেছি, সে আমার ওপর বিশ্বাসী ও নক্ষত্রের (প্রভাব) অস্বীকারকারী। আর যে বলেছে: অমুক অমুক নক্ষত্রের কারণে, সে আমাকে অস্বীকারকারী ও নক্ষত্রে বিশ্বাসী”। (সহীহ বুখারী; সহীহ মুসলিম; সুনান আবু দাউদ; সুনান নাসাঈ), হাদীসটি সহীহ।
১১. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
11 - «ألمَ تَرَوْا إلى ما قال ربُّكم؟ قال : ما أنعَمْتُ على عبادي من نعمةٍ إلا أصْبَح فريقٌ منهم بها كافرين يقولون : الكواكبُ وبالكواكبِ»
“তোমরা কি লক্ষ্য কর না তোমাদের রব কি বলেছেন? তিনি বলেছেন: আমি আমার বান্দাদের যখনই কোনো নি‘আমত দেই, তখনই এ ব্যাপারে তাদের একটি দল অকৃতজ্ঞ (কাফের) হয়েছে। তারা বলে: নক্ষত্রই এবং নক্ষত্রের কারণে (তারা তা প্রাপ্ত হয়েছে)”। (সহীহ মুসলিম ও সুনান নাসাঈ) হাদীসটি সহীহ।