hadith book logo

সহীহ হাদীসে কুদসী

লেখকঃ আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

সন্তানের পিতা-মাতার জন্য ইস্তেগফার করার ফযীলত

১২১. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

121 - «إِنَّ اللَّهَ -عَزَّ وَجَلَّ- لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ فَيَقُولُ : يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ : بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ» .

“নিশ্চয় আল্লাহ তা‘আলা নেক বান্দার মর্তবা জান্নাতে বুলন্দ করবেন, সে বলবে: হে আমার রব এটা আমার জন্য কীভাবে হলো? তিনি বলবেন: তোমার জন্য তোমার সন্তানের ইস্তেগফারের কারণে”। (আহমদ) এ হাদীসের সনদ হাসান।