১
বিশ্বমানবতার প্রতি বিশ্বনবীর শাশ্বত অবদান
লেখকঃ সিরাজুল ইসলাম আলী আকবর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
বিশ্বনবী সৃষ্ট নতুন জগত:
আমাদের এ যুগ এবং পূর্ববর্তী ও পরবর্তী যুগসমূহকে মূলতঃ বিশ্বনবীর যুগ বলতে হবে। তার শাশ্বত দাওয়াতের যুগ এটা। কেননা মানবতা বিধ্বংসি ঝুলন্ত তরবারীটি তিনিই প্রথমে তুলে ফেলেছেন। তারপর মহা-মূল্যবান অবদানে তিনি বিশ্বমানবতাকে ধন্য করেছেন। মানবতাকে তিনি মুক্তির অবিনব পথ ও পন্থা দেখিয়েছেন, জীবন যাপন ও তৎপরতা পরিচালনের নতুন দিশার উদ্বোধন করেছেন। নতুন আশার নতুন স্বপ্ন এবং সম্পূর্ণ নতুন ভাবনা, চিন্তা ও আকিদা- বিশ্বাস দিয়ে মুমূর্ষু মানবতাকে তিনিই তো নতুন জীবনী শক্তি সঞ্জীবিত করেছেন। পৃথিবী ব্যাপী সূচিত হয়েছে এক নতুন সভ্যতার অন্তহীন সম্ভাবনা।
বিশ্বনবীর অবদানকে সাতটি ভাগে বিভক্ত করে বিশ্লেষণ করে যে মহা-মূল্যবান আদর্শের সন্ধান পাওয়া যায় তাই হচ্ছে বিশ্বমানবতার প্রকৃত মানুষ হিসেবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
বিশ্বনবীর অবদানকে সাতটি ভাগে বিভক্ত করে বিশ্লেষণ করে যে মহা-মূল্যবান আদর্শের সন্ধান পাওয়া যায় তাই হচ্ছে বিশ্বমানবতার প্রকৃত মানুষ হিসেবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন।