১
বিশ্বমানবতার প্রতি বিশ্বনবীর শাশ্বত অবদান
লেখকঃ সিরাজুল ইসলাম আলী আকবর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
১। পরিচ্ছন্ন ও পরিশীলিত তাওহিদি আকিদা:
বিশ্বমানবতার প্রতি বিশ্বনবীর অবদানসমূহের মধ্যে সর্বপ্রথম উল্লেখ্য হচ্ছে: পরিচ্ছন্ন ও পরিশীলিত তাওহীদী আকীদা। বস্তুত এ আকীদা-বিশ্বাস সমগ্র মানব জীবনের ওপর বিস্ময়কর প্রভাব বিস্তারকারী। তা ব্যক্তিকে যেমন এক স্বস্তন্ত্র জীবনী শক্তিতে সমৃদ্ধ করে, তেমনি গোটা সমাজ সমষ্টিকে, সমাজের সকল দিক ও বিভাগকে বিপ্লবী ভাবধারায় উজ্জিবীত করে তোলে। এই আকিদার ফলেই ব্যক্তি সর্বপ্রকার বাতিল আকীদা-বিশ্বাস, দেব-দেবী পূজা ও তার কুৎসিত প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্তিলাভ করে। আর সমাজ সমষ্টি নিষ্কৃতি পায় সকল প্রকারের বাতিল মতাদর্শ ও নির্যাতনমূলক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চিন্তা-বিশ্বাস ও ব্যাবস্থা থেকে, যা থেকে মানুষ অপর কোনো উপায়েই মুক্তি পেতে পারে না।
জাহেলিয়াতের যুগে এ তওহীদী আকীদা ছিল সম্পূর্ণ অজ্ঞাত, অবলুপ্ত, অন্ধকারাচ্ছন্ন ও অনাস্বাদিত। তৎকালীন বিশ্বের মানুষ ছিল পুরামাত্রায় শির্কী আকীদার অনুসারী। যখন তাওহীদী আকীদার হিতকারী ধ্বনি উচ্চারিত হল, শির্ক ও মনগড়া আকীদা-বিশ্বাসের অন্ধ গহ্বরে নিমজ্জিত বিশ্বমানবতা হতচকিত হয়ে উঠল। থরথরে কেঁপে উঠল তাদের অসাড় আকিদার দুর্বল সৌধ। চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলে এর ভিত্তিতে গড়া নড়বড়ে প্রাসাদ ও দূর্গসমূহ। মানবতা পেল সত্যিকারের মুক্তি। পেয়ে গেল সেরা সৃষ্টি হওয়ার মহান মর্যাদা ও অধিকার। মানুষ সকল প্রকারের হীনতা-নীচতা ও অনৈতিক পংকিলতা থেকে সম্পূর্ণ পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে উঠল।