hadith book logo

যা না জানলেই নয়

লেখকঃ নোমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

বেদআতের কুফল :

নিম্নে বিদ‘আতের কতিপয় অপকারিতা ও কুফল নিয়ে আলোচনা করা হল।

বেদআত মানুষকে পথভ্রষ্ট করে।

বেদ‘আত রাসূল স. এর আনুগত্য থেকে মানুষকে বের করে দেয় ও সুন্নাহর বিলুপ্তি ঘটায়।

বেদআত আল্লাহর দ্বীনকে বিকৃত করে।

বেদআত ইসলামের উপর একটি আঘাত।

বেদআত রাসূল স. এর বিরুদ্ধে খিয়ানতের এক ধরনের অভিযোগ।

বেদআত মুসলিম উম্মাহকে বিভক্ত করে ও ঐক্য- সংহতিতে আঘাত হানে।

বেদআতীর তাওবা করার সুযোগ হয় না।

বেদআত প্রচলনকারী রাসূলে করিম স. এর সুপারিশ পাবে না।

বেদআত মুসলিম সমাজে কুরআন ও হাদিসের গুরুত্ব কমিয়ে দেয়।

বেদআত প্রচলনকারী অহংকারের দোষে দুষ্ট হয়ে পড়ে ও নিজেদের ব্যবসায়ী স্বার্থে দ্বীনকে ব্যবহার ও বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়ে।

মোট কথা, বেদআত বা নতুন কোন প্রথার সংযোজন মহান আল্লাহ ও তাঁর রাসূল স. এর বিধানের সুস্পষ্ট বিরোধিতা।

মহান আল্লাহ বলেন:

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآَخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا﴾ [ الأحزاب : 21]

‘‘প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে যারা পরকালের আশা রাখে এবং আল্লাহকে খুব বেশি করে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রয়েছে উত্তম আদর্শ।’’ (সূরা আহযাব: ২১)

অতএব, পবিত্র কুরআন ও সহীহ হাদিসের আলোকে আমাদের জীবন গড়া অত্যাবশ্যক এবং বেদআত থেকে দূরে থাকা ঈমানের দাবি ও একান্ত প্রয়োজন।