hadith book logo

যা না জানলেই নয়

লেখকঃ নোমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

তাওহীদের সংজ্ঞাঃ

তাওহীদের শরয়ী সংজ্ঞা হচ্ছে: আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মান্য করা এবং তাঁরই ইবাদত করা। আল্লাহ বলেন:

﴿وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ﴾ [ الذاريات : 56]

আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যে সৃষ্টি করেছি।’’ (সুরা যারিয়াত: ৫৬)

আল্লাহ তা‘আলা আরো বলেন,

﴿وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا﴾ [ النساء : 36]

‘‘তোমরা আল্লাহ তা’আলার ইবাদত কর এবং তাঁর সাথে কাউকেও শরিক করনা।’’ (সুরা নিসা: ৩৬)