hadith book logo

যা না জানলেই নয়

লেখকঃ নোমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

যে কাজে অন্তর বিনষ্ট হয়

মানুষের সাথে আত্মার সম্পর্ক সুগভীর। শুধু তাই নয়, মানবতার বিকাশে আত্মার ভূমিকা অনস্বীকার্য। আল্লাহ রাববুল আলামিন ক্বলব বা আত্মার বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সমস্ত নবী- রাসূল এবং আসমানি কিতাবসমূহের একমাত্র মিশনই হল মানবাত্মার সংশোধন। আত্মার সংশোধন শুধু একজন মানুষের জন্যেই নয়, বরং ইহকালীন জীবনের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি এর উপর নির্ভরশীল।

রাসূল স. বলেন: ‘‘নিশ্চয় প্রত্যেক দেহে একটি গোশতের টুকরা রয়েছে যখন সেটি ঠিক হয়ে যায়, তখন দেহের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়। আর যদি তা নষ্ট হয় তাহলে সমস্ত অঙ্গ- প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। আর সিট হল ক্বলব বা মানবাত্মা।’’

আবু হুরাইরা রাস. বলেন: ‘‘আত্মা হল শাসক, আর অঙ্গ-প্রত্যঙ্গ হল তার প্রজা। যখন শাসক ভাল হয় তার প্রজারাও ভাল হয় আর যখন শাসক খারাপ হয় তখন তার প্রজারাও খারাপ হয়।’’

সুতরাং আত্মাই হল মানুষের চালিকাশক্তি ও অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রক। আত্মার ওপর নির্ভর করে মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণ ও সফলতা। আল্লাহ তাআলা বলেন,

﴿يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ﴾ [ الشعراء : 88، 89]

যে দিবসে ধন- সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবে না কিন্তু সেইদিন সেই উপকৃত হবে যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হবে।’’ (সুরা শুআরা:৮৮,৮৯)