hadith book logo

যা না জানলেই নয়

লেখকঃ নোমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

তাওহীদের প্রকারভেদ:

তাওহীদ ৩ ভাগে বিভক্ত।

তাওহীদুর রুবুবিয়্যাহ্ : আল্লাহ্ তা’আলাকে সৃষ্টি, লালন- পালন ও সার্বভৌমত্বের ক্ষেত্রে একক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস ও স্বীকার করাকে তাওহীদুর রুবূবিয়্যাহ বলে।

তাওহীদুল উলুহিয়্যাহ : আল্লাহ তা’আলাকে একমাত্র ইবাদতের জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদুল উলুহিয়্যাহ।

তাওহীদুল আসমা ওয়াস সিফাত: আল্লাহ তা’আলার সকল নাম ও গুণাবলিতে তাঁকে একক হিসেবে বিশ্বাস ও স্বীকার করাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলে।

আল্লাহ তাআলার গুণাবলির মধ্য হতে অন্যতম গুণ হলো, আল্লাহ আরশে সমাসীন। এ ব্যাপারে আমদের দৃঢ় ঈমান রাখা অতীব জরুরি।

উল্লেখ্য, কোন ব্যক্তিকে মু’মিন হতে হলে উপরে বর্ণিত তিন প্রকার তাওহীদই অর্জন করতে হবে। কোন একটিকে পূর্ণ বা আংশিকভাবে অবিশ্বাস বা অস্বীকার করলে অথবা সন্দেহ পোষণ করলে, সে ব্যক্তি আল্লাহ তা’আলার নিকট মু’মিন বলে বিবেচিত হবে না।