১
যা না জানলেই নয়
লেখকঃ নোমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
তাওহীদের ফজিলত :
দুনিয়া ও আখেরাতের নানা ধরনের বিপদ আপদ ও দুর্দশা থেকে পরিত্রাণ লাভের প্রধান অবলম্বন হচ্ছে তাওহীদ। এখানে তাওহীদের কয়েকটি ফজিলত উল্লেখ করা হলো:
তাওহীদে বিশ্বাসী ব্যক্তির জন্যে রয়েছে পূর্ণ হিদায়াত ও নিরাপত্তা : আল্লাহ বলেন:
﴿الَّذِينَ آَمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ﴾ [ الأنعام : 82]
‘‘যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম (শিরক) এর সংমিশ্রণ করেনি, তাদের জন্যে রয়েছে পূর্ণ নিরাপত্তা এবং তারাই হিদায়াত প্রাপ্ত।’’ (সুরান আনআম: ৮২)
তাওহীদে বিশ্বাসী ব্যক্তির প্রতি আল্লাহ তা’আলা দয়াশীল : সাহাবি ইতবান ইবনে মালেক রা. কর্তৃক বর্ণিত হাদিসে আছে- ‘‘আল্লাহ তা’আলা এমন ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, যে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহ ইল্লাল্লাহু বলেছে।’’ (বুখারি ও মুসলিম)
আল্লাহ তা’আলা তাওহীদে বিশ্বাসী ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেন: আনাস রা. বলেন: আমি রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে একথা বলতে শুনেছি, ‘‘আল্লাহ তা’আলা বলেন, হে আদম সন্তান তুমি দুনিয়া ব্যাপী গুনাহ নিয়ে আমার নিকট শিরক না করা অবস্থায় উপস্থিত হলে, আমি দুনিয়া ব্যাপী মাগফিরাত নিয়ে তোমার দিকে এগিয়ে আসব। (তিরমিজি)