hadith book logo

কল্যাণকর কাজে প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

হাদীস -৪.

4 - عن أبي هُريرةَ رضي اللهُ عنه قال : جاءَ رجلٌ إلى النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فقال : يا رسولَ اللَّهِ، أيُّ الصَّدقةِ أعْظمُ أجْراً ؟ قال : «أنْ تَصَدَّقَ وأنْت صحيحٌ شَحيحٌ تَخْشى الْفقرَ، وتأْمُلُ الْغنى، ولا تُمْهِلْ حتَّى إذا بلَغتِ الْحلُقُومَ . قُلت : لفُلانٍ كذا ولفلانٍ كَذَا، وقَدْ كان لفُلان » متفقٌ عليه .

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী কারীম সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, কোন ধরনের দান-সদকায় বেশী সওয়াব লাভ করা যায় ? তিনি বললেন, তোমার এমন অবস্থায় সদকা করা যে তুমি সুস্থ, সম্পদের প্রতি চাহিদা আছে, দরিদ্রতার ভয় করছ ও সচ্ছলতার আশা করছ। আর এমনভাবে বিলম্ব করবে না যে, যখন প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে তখন বলবে এটা অমুকের জন্য, ওটা অমুকের জন্য। অথচ তা অমুকের জন্য নির্ধারিত হয়েই আছে।’

বর্ণনায়: বুখারী ও মুসলিম