hadith book logo

কল্যাণকর কাজে প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

হাদীস -২.

2 - عنْ أبي سِرْوَعَةَ -  بكسرِ السين المهملةِ وفتحها - عُقبةَ بنِ الْحارِثِ رضي اللهُ عنه قال : صليت وراءَ النَبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بالمدِينةِ الْعصْرَ ، فسلَّم ثُمَّ قَامَ مُسْرعاً فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إلى بعض حُجَرِ نسائِهِ ، فَفَزعَ النَّاس من سرعَتهِ ، فخرج عَليهمْ ، فرأى أنَّهُمْ قدْ عَجِبوا منْ سُرْعتِه ، قالَ : «ذكرت شيئاً من تبْرٍ عندَنا ، فكرِهْتُ أن يحبسَنِي ، فأمرْتُ بقسْمتِه» رواه البخاري .

আবু সিরওয়া উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদীনায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে আসরের নামাজ আদায় করলাম। তিনি সালাম ফিরালেন। অতপর অতি দ্রুত উঠে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে তাঁর স্ত্রীদের কোনো একজনের ঘরের দিকে গেলেন। উপস্থিত লোকেরা তাঁর এ দ্রুততা দেখে ভীত ও শংকিত হয়ে গেল। এরপর তিনি আবার তাদের কাছে বের হয়ে আসলেন। তিনি দেখতে পেলেন, লোকেরা তার দ্রুততার কারণে আশ্চর্য বোধ করছে। তখন তিনি বললেন, ‘আমার এক টুকরা সোনার কথা মনে পড়ে গিয়েছে, ওটা আমার কাছে আটকে থাকবে আমি তা পছন্দ করি না। তাই সেটা বন্টন করে দেয়ার নির্দেশ দিয়ে আসলাম।’

বর্ণনায়: সহিহ বুখারী