hadith book logo

কল্যাণকর কাজে প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- বিপদ মুসীবতে বা কারো দ্বারা নির্যাতন-নিপীড়নের শিকার হলে বড়দের কাছে অভিযোগ করা দোষের কিছু নয়। যেমন এ হাদীসে আমরা দেখলাম সাহাবী আনাসের কাছে অনেকে অভিযোগ করতে এসেছেন।

২- আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন। ধৈর্য ধারণ একটি সৎকাজ। তিনি এ কাজে অন্যদের উদ্বুদ্ধ করেছেন। অন্যকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয়া এমন একটি গুণ যার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। যেমন সূরা আল আসরে তিনি বলেছেন,

(আরবি)

‘তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সূরা আসর:৩)

আবার সূরা আল বালাদে বলেছেন,

(আরবি)

অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যধারণের, আর উপদেশ দেয় দয়া-অনুগ্রহের।’ (সূরা আল বালাদ, আয়াত ১০)

৩- শাসক শ্রেণীর নির্যাতন নিপীড়নের মুখে ধৈর্য অবলম্বন করার নির্দেশ এসেছে বহু হাদীসে। কোনো অবস্থাতে তাদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা বা অস্ত্র ধারণ করা জায়েয হবে না।