hadith book logo

কল্যাণকর কাজে প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- জিহাদ করার প্রতি সাহাবায়ে কেরামের আগ্রহ থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাদের সকলেই একটি সৎকাজ সম্পাদনের জন্য তরবারি গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কেউ দেরী করেননি। কেউ বিরত থাকেননি।

২- সাহাবী আবু দুজানার ফজিলত প্রমাণিত হয়েছে। যখন সকলে চুপ হয়ে গেলেন তখন তিনি সাহসিকতার প্রমাণ দিলেন। আবু দুজানা তার উপনাম। আসল নাম হল ছিমাক ইবনে খারছাহ।