hadith book logo

কল্যাণকর কাজে প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

হাদীস -৫.

5 - عن أنس رضي اللهُ عنه ، أَنَّ رسول اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَخذَ سيْفاً يوم أُحدٍ فقَالَ : « مَنْ يأْخُذُ منِّي هَذا؟ فبسطُوا أَيدِيهُم ، كُلُّ إنْسانٍ منهمْ يقُول : أَنا أَنا . قَالَ : «فمنْ يأَخُذُهُ بحقِه؟ فَأَحْجمِ الْقومُ ، فقال أَبُو دجانة رضي اللهُ عنه : أَنا آخُذه بحقِّهِ ، فأَخَذهُ ففَلق بِهِ هَام الْمُشْرِكينَ» . رواه مسلم .

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের দিন একটি তরবারি হাতে নিয়ে বললেন, ‘কে আমার কাছ থেকে এ তরবারিটি গ্রহণ করবে।’ তখন সকলেই আমি আমি বলে হাত বাড়াল তা গ্রহণ করার জন্য। এরপর তিনি বললেন, ‘কে এর হক যথাযথভাবে আদায় করার জন্য গ্রহণ করবে?’ এ কথা শুনে সব লোক থেমে গেল। আর আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘আমি এর হক আদায় করার জন্য গ্রহণ করব।’ অতপর তিনি সেটা গ্রহণ করলেন ও মুশরিকদের শিরোচ্ছেদ করলেন।

বর্ণনায়: সহিহ মুসলিম