hadith book logo

কল্যাণকর কাজে প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- নামাজের সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মিলিতভাবে মুনাজাত করেননি।

২- জরুরী কাজ থাকলে সালাম ফিরোনোর সাথে সাথে মসজিদ থেকে বের হওয়া যায়।

৩- নেককাজ দ্রুত সম্পাদনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুবই যত্নবান ছিলেন। নামাজের পর মানুষের ঘাড় ডিঙ্গিয়ে তিনি সেটা সমাধা করার জন্য ছুটে গেলেন। অথচ তিনি মানুষের ঘাড় ডিঙ্গানো পছন্দ করতেন না।

৪- সৎকাজের ইচ্ছা ও সুযোগ আসার সাথে সাথে তা সম্পাদন করে ফেলা উচিত। কারণ, পরে ভুলে যাওয়া হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে, কোনো দিক থেকে বাধা আসতে পারে কিংবা শয়তানের প্ররোচনার শিকার হতে পারে।

৫- ফরজ নামাজের পর মুসললীদের উদ্দেশ্যে দরস প্রদান বা শিক্ষা মূলক আলোচনা করার বিষয়টি প্রমাণিত হল। এ হাদীসে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে ফিরে এসে দরস প্রদান করলেন।

৬- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত রক্ত মাংসের মানুষ ছিলেন বলেই তিনি বন্টনের বিষয়টি ভুলে গিয়েছিলেন।

৭- আমানত সংরক্ষণ ও তা প্রকৃত অধিকারীদের মধ্যে পৌঁছে দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক যত্নবান ছিলেন।