১
শিশুদের লালন-পালন [মাতা-পিতার দায়িত্ব ও সন্তানের করণীয়]
লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৫
ধূমপানের বিধান:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বিড়ি, সিগারেট তামাক ইত্যাদি ছিল না। তবে ইসলামের সাধারণ মূলনীতি হল, মানুষের জন্য ক্ষতিকর, প্রতিবেশীর জন্য কষ্টকর অথবা সম্পদের অপচয় এমন সবকিছুই হারাম। নীচে ধূমপান হারাম হওয়ার উপর বিশেষ কয়েকটি প্রমাণ পেশ করা হল:
১. মহান আল্লাহ তা‘আলা বলেন-
﴿وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ﴾
আর তিনি তাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং অপবিত্র বস্তুকে তাদের উপর হারাম করেছেন।
আর বিড়ি-সিগারেট অপবিত্র বস্তুর অন্তর্ভুক্ত ও দুর্গন্ধময় বস্তু।
২.মহান আল্লাহ তা‘আলা আরও বলেন,
﴿وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ﴾
তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।
ধূমপান মানুষের জন্য মারাত্মক ব্যাধির কারণ হয়, যেমন ধূমপানের কারণে ক্যান্সার, রক্তচাপ, যক্ষ্মা, বক্ষ ব্যাধি ইত্যাদি আরও নানান ধরনের ব্যাধি হয়ে থাকে।
৩. মহান আল্লাহ তা‘আলা বলেন,{ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ } [ তোমরা তোমাদের নিজেদের হত্যা করো না।] ধূমপানের কারণে মানুষের আয়ু কমে আসে এবং অকাল মৃত্যুর কারণ হয়।
৪.মহান আল্লাহ তা‘আলা মদের ক্ষতি সম্পর্কে বলেন,
﴿وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا﴾ .
আর এ দুটির গুণাহ উপকারের চেয়ে অধিক মারাত্মক।
অনুরূপভাবে ধূমপানের ক্ষতি উপকারের তুলনায় মারাত্মক। বরং ধূমপানে ক্ষতি ছাড়া কোন উপকার নাই।
৫.মহান আল্লাহ তা‘আলা বলেন,
﴿إِنَّ الْمُبَذِّرِينَ كَانُواْ إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا﴾ .
নিশ্চয় অপচয়কারী হল, শয়তানের ভাই। আর শয়তান তার প্রভূকে অস্বীকারকারী।
ধূমপান হল, অর্থের অপচয়। আর সম্পদের অপচয় করা হল, শয়তানের কাজ।
৬.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
« لا ضرر ولا ضرار»
ইসলামে ক্ষতিগ্রস্ত হওয়া বা ক্ষতি করার কোন অবকাশ নাই। আর ধূমপান মানুষের জন্য ক্ষতিকারক, প্রতিবেশীর কষ্টের কারণ এবং সম্পদের অপচয়।
৭.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
وكره الله لكم إضاعة المال মহান আল্লাহ তা‘আলা তোমাদের জন্য সম্পদের অপচয় করাকে অপছন্দ করেছেন।
৮.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
« كل أمتي معافى إلا المجاهرين»
আমার উম্মতের সব অপরাধীকে ক্ষমা করা হবে। তবে মুহাজিরকে ক্ষমা করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি প্রকাশ্যে অপরাধ করে এবং কোন অপরাধ করে তা মানুষের সামনে প্রকাশ করে। ধূমপানকারী প্রকাশ্যে ধূমপান করে, অন্যদের ধূমপানের মত অপরাধকে উৎসাহ দেয়।
৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
« من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره»
যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশিকে কষ্ট দেয়া হারাম। আর ধূমপানকারী তার মুখের দুর্গন্ধ দ্বারা তার স্ত্রী, সন্তান ও প্রতিবেশীদের কষ্ট দেয়। বিশেষ করে ফেরেশতা ও মুসল্লিরা তার মুখের দূর্গগন্ধের কারণে কষ্ট পায়।