১
শিশুদের লালন-পালন [মাতা-পিতার দায়িত্ব ও সন্তানের করণীয়]
লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৬
দাড়ি বড় করার বিধান:
১.মহান আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَلآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّهِ﴾
আর দাড়ি মুণ্ডন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার সামিল এবং শয়তানের অনুকরণ বৈ কিছুই না। [সূরা আন-নিসা: ১১৯]
২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
« جزوا الشوارب وأرخوا اللحى ، خالفوا المجوس» .
তোমরা গোপকে খাট কর, দাড়িকে বড় কর এবং অগ্নিপূজকদের বিরোধিতা কর। অর্থাৎ দাড়ি যদি তোমাদের ঠোটের উপর বর্ধিত হয়, তখন বর্ধিতাংশ তোমরা কেটে ফেল। আর কাফেরদের বিরোধিতা স্বরূপ তোমরা তোমাদের দাড়িকে লম্বা কর।
৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«عشر من الفطرة ، قص الشارب ، وإعفاء اللحية ، والسواك واستنشاق الماء ، وقص الأظافر ....»
দশটি জিনিষ ফিতরাতের অন্তর্ভুক্ত। আর তা হল, গোপকে খাট করা দাড়িকে লম্বা করা, মিসওয়াক করা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করা এবং হাত-পায়ের নখ কাটা....।
৪.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব পুরুষরা নারীদের সাথে সাদৃশ্য রাখে, তাদের অভিশাপ করেন। আর দাড়ি মুণ্ডন নারীদের সাথে সাদৃশ্য রাখারই নামান্তর এবং আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়ার কারণ।
৫.রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
« لكني أمرني ربي عز وجل أن أعفي لحيتي وأن أقص شاربي» .
তবে আমার রব আমাকে আদেশ দেন যে, আমি যেন আমার দাড়িকে বড় করি এবং গোপকে খাট করি। মনে রাখতে হবে, দাড়িকে বড় করা আল্লাহ ও তার রাসূলের নির্দেশ, যা পালন করা অবশ্যই কর্তব্য বা ওয়াজিব।