hadith book logo

ইসলামে জিযয়াহ্‌র বিধান

লেখকঃ ড. মুনকিয বিন মাহমুদ আস-সাক্কার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

প্রথমত : জিযয়াহ্‌র আভিধানিক অর্থ :

জিযয়াহ্‌ আরবি শব্দ, আরবি ( ج ز ي ) তিনটি অক্ষর দ্বারা গঠিত। নিজের উপর কৃত অনুগ্রহ, ইহসান ও দয়ার প্রতিদান দেয়ার সময় আরবরা : " جزى ، يجزي " ক্রিয়া ব্যবহার করে। আর الجزية مشتق على وزن فِعلة من المجازاة، অর্থ : সে তোমাকে যে নিরাপত্তা দিয়েছে, তুমি তার বিনিময় দান কর। মুতাররিযী বলেন: الجزية শব্দের উৎপত্তি الإجزاء শব্দ থেকে, কারণ এ জিযয়াহ্‌ যিম্মিকে তার অন্যান্য সকল প্রকার দায়িত্ব থেকে মুক্ত করে। [১ আল-জামেউ লি আহকামিল কুরআন : (৮/১১৪), আল-মুগরিব ফি তারতিবিল মু‘রিব : (১/১৪৩), দেখুন মুখতারুস সিহাহ : (১/৪৪)]