hadith book logo

নবী ﷺ এর সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ আব্দুল আযীয ইবন ‌আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

সুন্দররূপে অযু করা

১. সুন্দর ও পরিপূর্ণভাবে অযু করবে: আল্লাহ তা‘আলা কুরআনে যেভাবে অযু করার নির্দেশ প্রদান করেছেন সেভাবে অযু করাই হলো পরিপূর্ণ অযু। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা এ সম্পর্কে বলেন,

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ وَٱمۡسَحُواْ بِرُءُوسِكُمۡ وَأَرۡجُلَكُمۡ إِلَى ٱلۡكَعۡبَيۡنِ﴾ [ المائ‍دة : ٦ ]

“হে মুমিনগণ! যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হও তখন (সালাতের পূর্বে) তোমাদের মুখমণ্ডল ধৌত কর এবং হাতগুলোকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসেহ কর এবং পাগুলোকে টাখনু পর্যন্ত ধুয়ে ফেল।” [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৬] এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো:

» لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغِيْرِ طَهُوْرٍ»

“পবিত্রতা ব্যতীত সালাত কবুল করা হয় না।” [মুসলিম, তাহারাত, হাদীস নং ২২৪; তিরমিযী, হাদীস নং ১; ইবন মাজাহ, হাদীস নং ২৭২; মুসনাদে আহমাদ (২/৭৩) তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।]

তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাতে ভুল করার কারণে বললেন:

«إذَا قُمْتَ إِلىَ الصَّلاَةِ فَأَسْبِغِ الْوُضُوْءَ»

“তুমি যখন সালাতে দাঁড়াবে (সালাতের পূর্বে) উত্তমরূপে অযু করবে।” [সহীহ বুখারী, কিতাবুল ইস্তেযান, হাদীস নং ৫৭৮২; আইমান ওয়ান নুযূর, হাদীস নং ৬১৭৪; আবু দাউদ, সালাত, হাদীস নং ৭৩০; ইবন মাজাহ, তাহারাত, হাদীস নং ৪৪১।]