hadith book logo

নবী ﷺ এর সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ আব্দুল আযীয ইবন ‌আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

রুকু, তা থেকে মাথা উঠানো ও তাতে আরও যা রয়েছে

৭. উভয় হাত দু’কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। মাথাকে পিঠ বরাবর রাখবে এবং উভয় হাতের আঙ্গুলগুলোকে খোলাবস্থায় উভয় হাটুর উপরে রাখবে। রুকুতে ইতমিনান বা স্থিরতা অবলম্বন করবে। এরপর বলবে: “সুবহানা রাব্বিয়াল ‘আযীম” “আমার মহান প্রভূ পবিত্র-মহান।”

দো‘আটি তিন বা তার অধিক পড়া ভালো এবং এর সাথে নিম্নের দো‘আটিও পাঠ করা মুস্তাহাব।

» سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ «

উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগফিরলি।

“হে আল্লাহ! আমাদের রব, তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসাসহ। হে আল্লাহ! আমাকে ক্ষমা কর।”

৮. উভয় হাত কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলে রুকু থেকে মাথা উঠাবে। ইমাম হিসেবে সালাত আদায়কারী বা একাকী সালাত আদায়কারী উভয়ই দো‘আটি পাঠ করবে। রুকু থেকে খাড়া হয়ে বলবে:

» رَبَّنَاوَلَكَ الْحَمْدُ،حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا ِفيْهِ؛ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ؛ وَمِلَءَ ماَ بَيْنَهُمَا ؛ وَمِلْءَ ماَ شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ»

উচ্চারণ: রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাছিরান তাইয়্যেবাম মুবারাকান ফি-হ, মিলয়াস সামাওয়াতি ওয়া মিলয়াল আরদি, ওয়া মিলয়া মা বাইনাহুমা, ওয়া মিলয়া মা শি’তা মিন শাইয়িন বা‘দু।

“হে আমাদের রব! তোমার জন্যই সমস্ত প্রশংসা। তোমার প্রশংসা অসংখ্য, উত্তম ও বরকতময়, যা আকাশ ভর্তি করে দেয়, যা পৃথিবী পূর্ণ করে দেয়, উভয়ের মধ্যবর্তী স্থান পূর্ণ করে এবং এগুলো ছাড়া তুমি অন্য যা কিছু চাও তাও পূর্ণ করে দেয়।”

আর যদি মুক্তাদি হয়, তবে তিনি মাথা উঠানোর সময় বলবেন, রাব্বানা ওয়ালাকাল হামদু... থেকে বাকী অংশ।

পূর্বের দো‘আটির পরে (ইমাম হিসেবে সালাত আদায়কারী, একাকী সালাত আদায়কারী কিংবা মুক্তাদি হিসেবে সালাত আদায়কারী) সবাই যদি নিম্নের দো‘আটিও পাঠ করে তবে তাও ভালো:

» أَهْلُ الثَّنَاءِ وَالْمَجْدِ؛ أَحَقُّ مَا قاَلَ الْعَبْدُ؛ وَكُلُّناَ لَكَ عَبْدٌ؛ اَللَّهُمَّ لاَمَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَالْجَدِّ مِنْكَ الْجَدُّ «

উচ্চারণ: আহলুস্সানায়ি ওয়াল মাজদি,আহাক্কু মা ক্কালাল ‘আবদু ওয়া কুল্লুনা লাকা ‘আবদুন। আল্লাহুম্মা! লা- মানি‘আ লিমা আ‘তাইতা ওয়ালা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়ালা ইয়ানফা‘উ যালজাদ্দি মিনকালজাদ্দু।

“হে আল্লাহ! তুমিই প্রশংসা ও মর্যাদার হক্কদার, বান্দা যা বলে তার চেয়েও তুমি অধিকতর হকদার এবং আমরা সকলে তোমারই বান্দা। হে আল্লাহ! তুমি যা দান করেছো, তার প্রতিরোধকারী কেউ নেই। আর তুমি যা নিষিদ্ধ করেছো তা প্রদানকারীও কেউ নেই এবং কোনো সম্মানী ব্যক্তি তার উচ্চ মর্যাদা দ্বারা তোমার দরবারে উপকৃত হতে পারবে না।”

কারণ তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে।

রুকু থেকে মাথা উঠানোর পর ইমাম ও মুক্তাদী সকলের জন্য দাঁড়ানো অবস্থায় যে ভাবে উভয় হাত বুকের উপর ছিল সে ভাবে বুকের উপর উভয় হাত রাখা মুস্তাহাব। কারণ; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়ায়েল ইবন হুজর এবং সাহল ইবন সা‘দ রাদিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদীস থেকে এর প্রমাণ রয়েছে।