hadith book logo

নবী ﷺ এর সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ আব্দুল আযীয ইবন ‌আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

কিবলামূখী হওয়া

২. মুসল্লি বা সালাত আদায়কারী ব্যক্তি কিবলামুখী হবে: আর কিবলা হচ্ছে কা‘বা। যেখানেই থাকুক না কেন, সারা শরীর কিবলামূখী করবে। আর মনে মনে ফরয কিংবা নফল সালাত যা পড়ার ইচ্ছা করেছে সে সালাতে দৃঢ় ইচ্ছা করবে। তবে মুখে নিয়্যত উচ্চারণ করবে না। কেননা শরী‘আতে মুখে নিয়ত উচ্চারণ করার বৈধতা নেই। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীগণ মুখে উচ্চারণ করে নিয়্যত করেন নি।

ইমাম কিংবা একাকী সালাত আদায়কারী সামনে (সুতরা) নিশান (চিহ্ন) দাঁড় করিয়ে এর দিকে সালাত পড়বে।

আর কিবলামূখী হওয়া সালাতের জন্য শর্ত। তবে কতিপয় মাসআলা এর ব্যতিক্রম, যার বিশদ বর্ণনা আলেমগণের কিতাবে রয়েছে।