১
মদীনাতুন্নবীর যিয়ারত
লেখকঃ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
২-মসজিদে কোবায় সালাত আদায়।
মসজিদে কোবা সেই মসজিদ যার ভিত্তি হলো তাকওয়ার উপর। রাসূল (ﷺ) সর্বপ্রথম যেদিন মদীনায় অবতরণ করেন, সেদিন তিনি এই মসজিদ নির্মাণ করেন। কারও কারও মতে, আল্লাহ তাআলা এই মসজিদ ও কুবাবাসীর প্রশংসা করে বলেন :
﴿ لَّمَسۡجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقۡوَىٰ مِنۡ أَوَّلِ يَوۡمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِۚ فِيهِ رِجَالٞ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُطَّهِّرِينَ﴾ [ التوبة : ١٠٨ ]
“অবশ্যই যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই তোমার দাড়াবার যোগ্যস্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন। [সূরা তাওবা-১০৮]
আয়শা রা. বলেন : রাসূল (ﷺ) আমর ইবন আউফ গোত্রে দশের অধিক রাত্রি অবস্থান করেছেন এবং ঐ মসজিদ নির্মাণ করেন যার ভিত্তি তাকওয়ার উপর। সেখানে তিনি সালাত পড়েন অতঃপর বাহনে সওয়ার হন এবং রাত্রি ভ্রমন করে সকাল পর্যন্ত মসজিদে নববীতে পৌছে যান। [বুখারী : ৩৯০৬] আব্দুল্লাহ ইবন উমার (রাঃ) বলেন, রাসূল (ﷺ) প্রত্যেক শনিবারে পায়ে হেটে বা বাহনে চড়ে মসজিদে কোবায় আসতেন। ইবনে উমার রা. ও এমন করেছেন, অন্য বর্ণনায় আছে অতঃপর দুরাকাত নামায আদায় করতেন। [বুখারী ১১৯৩] আবু উমামা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন :
«من خرج حتى يأتي هذا المسجد قباء فصلى فيه كان عدل عمرة» .
“যে ব্যক্তি মসজিদের কুবায় এসে নামায আদায় করবে সে উমরা পালনের সমতূল্য ছাওয়াব প্রাপ্ত হবে। [নাসায়ী : ২:৩৭]