১
মদীনাতুন্নবীর যিয়ারত
লেখকঃ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
মদীনাতুন্নবীর যিয়ারত
মদীনাতুন্নবী : ঐ সকল পূণ্য ভূমি হতে যাকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন এবং তার দর্শন ও সেখানে সালাত আদায়ের জন্য বাড়তি সওয়াবের ব্যবস্থা করেছেন। মসজিদে নববীর ফযিলত হল- সেটি ঐ তিন মসজিদের দ্বিতীয়তম, যেখানে সালাত পড়া ও ইবাদতের জন্য সফর করা যায়। আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত নবী (ﷺ) এরশাদ করেন:
«لا تشد الرحال إلا إلى ثلثة مساجد المسجد الحرام، ومسجدي هذا، والمسجد الأقصى»
একমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়। মসজিদে হারাম, আমার এই মসজিদ, এবং মসজিদে আকসা। [বুখারী-১৮৯, মুসলিম-৩৩৮৪] এই জন্যে আল্লাহ তাআলা সেখানে সালাত আদায়ের সওয়াবকে বহুগুণে বৃদ্ধি করেছেন। আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ) বলেন :
«صلاة في مسجدي خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام، وصلاة في المسجد الحرام أفضل من مائة صلاة في هذا»
আমার মসজিদের এ ওয়াক্ত সালাত মসজিদে হারাম ব্যাতিত অন্য মসিজদে এক হাজার সালাত হতে উত্তম, এবং মসজিদে হারামে এক ওয়াক্ত সালাত এই মসজিদে একশ সালাত হতে উত্তম। [আহমদ : ১৫৬৮৫]
মসজিদে নববীর যিয়ারতের সাথে হজের বিধানের কোন সম্পর্ক নেই। তবে উলামাগণ হজের বিধান আলোচনার পর এ বিষয় এই জন্যে উল্লেখ করেন। যেহেতু হাজীদের দ্বিতীয় বার হজ করা সম্ভব নাও হতে পারে। এই জন্যই হজের পূর্বে বা পরে মসজিদে নববীর দর্শনে আগ্রহী হয় সুযোগ নিকট হওয়ার কারণে।