hadith book logo

মদীনাতুন্নবীর যিয়ারত

লেখকঃ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

২। উপকার প্রাপ্তি ও ক্ষতি হতে বাচতে রাসূলের নিকট দো‘আ করা :

যিয়ারতকারীকে রাসূল (ﷺ) কোনো উপকার করবেন বা ক্ষতি হতে রক্ষা করবেন এই আশায় তার নিকট দো‘আ করা যাবে না, কারণ এটা শির্ক। আল্লাহ তা‘আলা বলেন :

﴿ وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ٦٠ ﴾ [ غافر : ٦٠ ]

“তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে লাঞ্ছিত হয়ে দাখিল হবে।” [মুমিন-৬০]

আল্লাহ তা‘আলা আরো বরেন :

﴿ وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا ١٨ ﴾ [ الجن : ١٨ ]

“আর মসজিদসমূহ আল্লাহকে স্মরণ করার জন্য। অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকোনা।” [সূরা জিন-১৮] এবং আল্লাহ তাআলা তার নবীকে এই মর্মে আদেশ করেছেন যে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যে (কাউকে উপকার ও ক্ষতি করা তো দূরে) নিজের উপকার ও ক্ষতি হতে রক্ষার ক্ষমতা আমার নেই। আল্লাহ বলেন :

﴿ قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ ﴾ [ الاعراف : ١٨٨ ]

“আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধন ও অকল্যাণ সাধনের মালিক নই। কিন্তু যা আল্লাহ চান” [সূরা আরাফা-১৮৮] অতএব, তিনি যখন নিজের জন্য এই ক্ষমতা রাখেন না তখন অন্যের জন্য এই ক্ষমতা রাখা কি করে সম্ভব। আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে উম্মতকে ঘোষণা দিতে বলেন

﴿ قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا ٢١ ﴾ [ الجن : ٢١ ]

“বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই।” [সূরা জিন : ২১]

আয়েশা (রাঃ) বলেন, যখন وأنذر عشيرتك الأقربين আয়াতটি অবতীর্ণ হয়। তখনই রাসূল (ﷺ) আদেশ পালনে তৎপর হন এবং বলেন হে মুহাম্মদের (ﷺ) কন্যা ফাতেমা, হে আব্দুল মুত্তালিবের কন্যা ছফিয়া হে আব্দুল মুত্তালিবের সম্প্রদায় আমি আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোন ক্ষমতা রাখি না তোমরা আমার সম্পদ হতে যা চাও দাবী করতে পার। [মুসলিম : ৫০৩]