hadith book logo

সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ ইসলাম কিউ. এ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

একজন নারী তার মাসিকের পবিত্রতার ব্যাপারে সন্দেহ নিয়ে সাওম পালন করেছে

ফাতওয়া নং ১০৬৪৫২

প্রশ্ন: একজন নারী তার মাসিকের শেষ সময় সন্দেহ নিয়ে সাওম পালন করেছিল। পরের দিন সকালে দেখল যে সে পবিত্র হয়েছে। যেদিন সে তার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত না হয়ে রোযা রেখেছিল সে ব্যাপারে শরী‘আততে বিধান কী?

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

“তার সাওমটি হয় নি এবং তাকে তার কাযা করতে হবে। কারণ, মূল নীতিটি হচ্ছে তার মাসিক চলছিল, তার পবিত্রতার ব্যাপারে নিশ্চিত না হয়ে রোযা শুরু করার অর্থ হলো সন্দেহের সাথে ইবাদাত শুরু করা। আর নিশ্চিত হয়ে কোনো ইবাদাত শুরু করা হলো সেই ইবাদাত শুদ্ধ হওয়ার একটি শর্ত, এই কারণেই তার সাওমটি হয় নি।” উদ্ধৃতির সমাপ্তি।

ফাযীলাতুশ শাইখ মুহাম্মাদ ইবন উসাইমীন।

মাজমূ‘ ফাতাওয়া ইবন ‘উসাইমীন’, ফাতাওয়া আস-সিয়াম (১০৭, ১০৮)

ইসলাম কিউ.এ