hadith book logo

সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ ইসলাম কিউ. এ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

একজন নারীর জন্য তার ঘরে ই‘তিকাফ করা শুদ্ধ নয়

ফাতওয়া নং ৩৭৯১১

প্রশ্ন: একজন নারীর জন্য ঘরে ই‘তিকাফ করা জায়েয কিনা? সে কী করবে যদি তার রান্না করার প্রয়োজন পড়ে?

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

ই‘তিকাফ শুধুমাত্র মসজিদে করা বৈধ। কারণ, আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ﴾ [ البقرة : ١٨٧ ]

“আর যতক্ষণ তোমরা ই‘তিকাফরত (দুনিয়াবী কাজ থেকে বিরত থেকে নিজেকে ইবাদত ও প্রার্থনার জন্য মসজিদের ভিতর সীমাবদ্ধ রাখা) অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিলিত হয়ো না।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৭]

এই হুকুম পুরুষ ও নারী উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য।

ইবন কুদামাহ বলেছেন,

‘একজন নারী সব মসজিদে ই‘তিকাফ করতে পারে এবং সে মসজিদে জামা‘আতে সালাত আদায় করতে হবে এমন কোনো শর্ত নেই। কারণ, এটি (জামা‘আতে সালাত আদায়) তার জন্য বাধ্যতামূলক নয়।” [আল-মুগনী (৪/৪৬৪)।] আর ইমাম শাফে‘ঈ এই মত পোষণ করেছেন।

নারীর জন্য তার ঘরে ই‘তিকাফ করার বিধান নেই। কারণ, আল্লাহ বলেছেন,

﴿وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ﴾ [ البقرة : ١٨٧ ]

“আর যতক্ষণ তোমরা ই‘তিকাফরত (দুনিয়াবী কাজ থেকে বিরত থেকে নিজেকে ‘ইবাদত ও প্রার্থনার জন্য মসজিদের ভিতর সীমাবদ্ধ রাখা) অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিলিত হয়ো না।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৭]

এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ তাঁর কাছে মসজিদে ই‘তিকাফ করার অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিয়েছিলেন।’

ইমাম নববী বলেছেন, “পুরুষ এবং নারী উভয়ের জন্য মসজিদের বাইরে ই‘তিকাফ করা শুদ্ধ নয়।” [‘আল-মাজমূ‘ (৬/৪৮০)।]

এটি “আশ-শারহ আল-মুমতি‘” (৬/৫১৩) তে শাইখ ইবন উসাইমীন এই মতই পোষণ করেছেন।

আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

ইসলাম কিউ.এ