hadith book logo

সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতাওয়া

লেখকঃ ইসলাম কিউ. এ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

শা‘বান থেকে রমযানের পর্যন্ত বিরতিহীন ভাবে সাওম পালন করা

ফাতওয়া নং ৩৮০৪৪

প্রশ্ন: আল্লাহ আমকে মাফ করুন, আমি ধূমপান ত্যাগ করেছি এবং সিয়াম পালন শুরু করেছি ৭ রজব থেকে শা‘বান এর শেষ পর্যন্ত এবং শা‘বান ও রমযানের মাঝে কোনো বিরতি দেই নি। কারণ, এই ব্যাপারে ভিন্ন ভিন্ন ফাতওয়া পাওয়া গেছে।

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর।

সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আপনাকে এই হারাম থেকে বিরত থাকার তাওফীক দিয়েছেন। আমরা আল্লাহ তা‘আলার কাছে আমাদের ও আপনার জন্য মৃত্যু পর্যন্ত তাঁর দীনের ওপর অটল ও অবিচল থাকার তাওফীক চেয়ে প্রার্থনা করছি।

আপনার শা‘বান ও রমযান এর মাঝে বিরতিহীনভাবে সিয়াম পালন করা জায়েয। এক্ষেত্রে আপনি আপনার এই কাজ দ্বারা সুন্নাতের ওপর আমল করেছেন।

দেখুন প্রশ্ন নং (১৩৭২৬) ও (২৬৮৫০)

ইসলাম কিউ.এ