hadith book logo

মাবরুর হজ

লেখকঃ মুহাম্মদ ইবন জামীল যাইনু • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ، من يهده الله فلا مضل له ، ومن يضلل فلا هادي لـه ، وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له ، وأشهد أن محمداً عبده ورسوله .

মাবরুর হজ, একটি ছোট পুস্তিকা। আমি এতে খুবই সহজ ভাষায় এবং অতি সংক্ষিপ্তাকারে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছি ওমরা ও হজের মূল আমলসমূহ। আরাফাতে প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুৎবা ও তা থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয়। মসজিদে নববী যিয়ারতের কতিপয় বিধি। হজ ও ওমরা পালন কালে হাজী সাহেবগণ সম্মুখীন হয়ে থাকেন এমন কিছু জরুরি বিষয়ও সন্নেবিশিত করে দিয়েছি।

হে আল্লাহ মেহেরবানী করে তুমি এ ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল কর। এ তাবত মুসলিমদেরকে এর দ্বারা উপকৃত কর।