১
মাবরুর হজ
লেখকঃ মুহাম্মদ ইবন জামীল যাইনু • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়সমূহ:
দৈহিক মেলামেশা ও যৌনস্পর্শ আছে এমন যাবতীয় কাজ। যে কোনো ধরনের পাপ। ঝগড়া-বিবাদ। অহেতুক ও নিষিদ্ধ বিতর্ক। পুরুষদের জন্য সেলাইযুক্ত পোশাক ও চেহারা-মাথা ঢেকে রাখা। সু-গন্ধি ব্যবহার করা (পূর্বে লাগানো সু-গন্ধি নাকে আসলে সমস্যা নেই)। মাথার চুল ও শরীরের অন্যান্য পশম মুণ্ডন করা, ছাঁটা ও উপড়ে ফেলা । নখ কাটা বা উপড়ে ফেলা। স্থলজ প্রাণী শিকার করা। বিবাহের প্রস্তাব দেওয়া ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।