hadith book logo

দো‘আ-মোনাজাত কখন ও কীভাবে

লেখকঃ শাইখ ফায়সাল ইবন আলী আল-বা‘দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

১৪- দো‘আয় দু’হাত উত্তোলন করা:

যেমন, হাদীসে এসেছে, ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

«رَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ : «اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ»

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুললেন এবং বললেন, হে আল্লাহ! খালেদ যা করেছে আমি সে ব্যাপারে তোমার কাছে দায়িত্বমুক্ত। দু’বার বললেন”। [সহীহ বুখারী, হাদীস নং ৪৩৩৯]

আবূ মূসা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

«ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ : «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ» وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ»

“অতঃপর, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুললেন এবং বললেন, হে আল্লাহ! তুমি উবাইদ আবি আমেরকে ক্ষমা করে দিও। তিনি এতটা হাত তুললেন যে আমি তার বগলের শুভ্রতা দেখতে পেলাম”। [সহীহ বুখারী, হাদীস নং ৬৩৪০]