hadith book logo

দো‘আ-মোনাজাত কখন ও কীভাবে

লেখকঃ শাইখ ফায়সাল ইবন আলী আল-বা‘দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

পাঁচ. ছন্দ ও সুর সহযোগে দো‘আ করা

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু ইকারামা রহ.-কে নসীহত করতে গিয়ে বলেছেন:

«فَانْظُرِ السَّجْعَ مِنَ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ»، فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ يَعْنِي لاَ يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ الِاجْتِنَابَ»

“দো‘আয় ছন্দ ও সুর-সঙ্গীত পরিহার করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের যুগ পেয়েছি। তারা সকলে এটা পরিহার করেই চলতেন”। [সহীহ বুখারী, হাদীস নং ৬৩৩৭]