hadith book logo

দো‘আ-মোনাজাত কখন ও কীভাবে

লেখকঃ শাইখ ফায়সাল ইবন আলী আল-বা‘দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

১- আযানের সময় এবং যুদ্ধের ময়দানে যখন মুজাহিদগণ সারিবদ্ধভাবে দাঁড়ান। হাদীসে এসেছে: সাহাল ইবন সা‘আদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«ثِنْتَانِ لَا تُرَدَّانِ، أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ، وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا»

“দুটো সময় এমন যাতে দো‘আ ফেরত দেওয়া হয় না অথবা খুব কম ফেরত দেওয়া হয়। আযানের সময়ের দো‘আ এবং যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শক্রের মুখোমুখি হন”। [আবূ দাউদ, হাদীস নং ২৫৪০]