hadith book logo

দো‘আ-মোনাজাত কখন ও কীভাবে

লেখকঃ শাইখ ফায়সাল ইবন আলী আল-বা‘দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

৮- মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দো‘আ করা

আল-কুরআনুল কারীম ও হাদীসে সকল মুসলিমের জন্য দো‘আ করতে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত মুসলিমদের জন্য দো‘আ করা আমাদের দায়িত্ব। হাদীসে এসেছে, আবূ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন:

«دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ : آمِينَ وَلَكَ بِمِثْلٍ»

“মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দো‘আ করলে তা কবুল করা হয়। দো‘আকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফিরিশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দো‘আ করে, দায়িত্বপ্রাপ্ত ফিরিশতা তার দো‘আ শুনে আমীন বলতে থাকে এবং বলে তুমি যে কল্যাণের জন্য দো‘আ করলে আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুন”। [মুসলিম, হাদীস নং ২৭৩৩]

এ হাদীস দ্বারা যেমন আমরা দো‘আ কবুলের বিষয়টি বুঝেছি, এমনিভাবে অপর মুসলিম ভাইদের জন্য দো‘আ করার বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা শিখেছি। এতে যার জন্য দো‘আ করা হবে তার যেমন কল্যাণ হবে, তেমনি যিনি দো‘আ করবেন তিনি লাভবান হবেন দুদিক দিয়ে, প্রথমত তিনি দো‘আ করার সওয়াব পাবেন। দ্বিতীয়ত তিনি যা দো‘আ করবেন তা নিজের জন্যও লাভ করবেন।