hadith book logo

দো‘আ-মোনাজাত কখন ও কীভাবে

লেখকঃ শাইখ ফায়সাল ইবন আলী আল-বা‘দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

১১- বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দো‘আ

বিপদগ্রস্ত অসহায় তথা আর্তের দো‘আ কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামীন যখন মুশরিক আর্ত মানুষের দো‘আ কবুল করেন তখন মুসলমানের দো‘আ কেন কবুল করবেন না। আবার যদি সে মুসলিম ঈমানদার ও মুত্তাকী হয় তখন তার দো‘আ কবুলে বাধা কি হতে পারে?

আল্লাহ রাব্বুল আলামীন বলেন,

﴿ أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ ﴾ [ النمل : ٦٢ ]

“কে আর্তের প্রার্থনায় সাড়া দেয়? যখন সে তাঁকে ডাকে এবং কে বিপদাপদ দূর করেন”। [সূরা আন-নামল, আয়াত: ৬২]