hadith book logo

দো‘আ-মোনাজাত কখন ও কীভাবে

লেখকঃ শাইখ ফায়সাল ইবন আলী আল-বা‘দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

৪- অন্তরের উদাসীনতা

মুখে দো‘আ করে আর যদি দো‘আর প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দো‘আ কবুল হয় না। যেমন, হাদীসে এসেছে:

«ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ»

“প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা প্রার্থনা করবে। এবং জেনে রাখ আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না”। [তিরমিযী, হাদীস নং ৩৪৭৯; হাকেম, হাদীস নং ১৮১৭]

অতএব, দো‘আয় যা কিছু বলা হবে তার প্রতি অন্তরের একনিষ্ঠভাব থাকতে হবে। মুখে যা বলা হলো, মন তার কিছুই বুঝল না। আবার অন্তর বুঝল ঠিকই, কিন্তু তার কথার প্রতি একাগ্রতা ছিল না, মনে ছিল অন্য চিন্তা-ভাবনা। তাহলে এ দো‘আকে বলা হবে উদাসীন অন্তরের প্রার্থনা। যা আল্লাহ কবুল করেন না।