hadith book logo

মানবগোষ্ঠীর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রয়োজনীয়তা

লেখকঃ আদেল আলী আশ-শিদ্দী ও আবদুর রাযযাক মা‘আশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

উপসংহার

পূর্বে আলোচিত এই দশটি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই ব্যাপক ও বিস্তারিত আলোচনার দাবি করে। আর এগুলোর সপক্ষে তাকিদ দিয়ে দলিল-প্রমাণের উল্লেখকরণ এই প্রকাশনাটিতে স্থান কুলোন সম্ভব নয়। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার পক্ষ থেকে প্রাপ্ত ওহীর মাধ্যমে মানবজাতির জন্য যা পেশ করেছেন, তন্মধ্য থেকে অনেক বিষয়ে পাশ্চাত্য ও প্রাচ্যের ন্যায়পন্থীগণ এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন-চরিত অধ্যয়নের পর কথা বলেছেন; সুতরাং তাদের পক্ষ থেকে আগত সাক্ষ্য-সনদ বা প্রত্যয়নের ভিত্তি হল জ্ঞান ও স্রেফ গবেষণা; আর এটাই হল বিষয়ভিত্তিক জ্ঞানগত গবেষণার বৈশিষ্ট্য, যা কোন প্রকার কম-বেশি ও কাটছাঁট না করেই প্রকৃত সিদ্ধান্তে পৌঁছিয়ে দেয়।

আর অচিরেই এসব মূল্যবান সাক্ষ্য-সনদের আলোচনা- ইসলামের নবী মুহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতিমূলক এই সিরিজের দ্বিতীয় প্রকাশে আসছে- ইনশাআল্লাহ; যার শিরোনাম হল:

“মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ন্যায়পন্থীদের উক্তি”

( أقوال المنصفين في محمد صلى الله عليه و سلم ) ।

এর চেয়ে আরও বেশি জানার জন্য দেখা যেতে পারে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়দানে আন্তর্জাতিক কার্যক্রমের এই ঠিকানায়: www.mercyprohet.com

و صلى الله و سلم على نبينا محمد و على إخوانه من النبيين و على آله و صحبه و التابعين .