hadith book logo

মৃত ব্যক্তির দাফন কাফন

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

১০- মাইয়্যেতকে বহন করা ও দাফনের হুকুম:

মাইয়্যেতকে বহন ও তার দাফন-কাফন সম্পন্ন করা ফরযে কিফায়া। এমনকি সে কাফির হলেও। [আহকামুল জানাইয, নাসিরুদ্দীন আলবানী, পৃ. ১৩২।] এ ব্যাপারে আল্লাহর বাণী হলো,

﴿ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١﴾ [ عبس : ٢١ ]

“তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন”। [সূরা আবাসা, আয়াত: ২১]

ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন,

«معناهُ : أكرمَهُ بدفنِهِ »

“এ আয়াতের অর্থ হলো, অতঃপর তিনি তাকে দাফনের মাধ্যমে কবরস্থ করে সম্মানিত করেছেন”। [তাফসীরে উসাইমীন, ৩০তম পারার তাফসীর, মুহাম্মদ ইবন সালিহ ইবন মুহাম্মাদ উসাইমীন, দারুস-সারাইয়া লিন-নাশরি ওয়াত-তাওযি‘, রিয়াদ, পৃ. ৬৬।]

তাছাড়া মৃত্যুব্যক্তিকে ফেলে রাখা ও তার দাফন না করা মাইয়্যেতকে অসম্মান করা। তবে মাইয়্যেতকে বহন ও তার দাফন যদি মৃত্যু ব্যক্তির কাফির ওয়ারিস করেন তবে তা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেননা মাইয়্যেতের এসব কাজের জন্য ইসলাম শর্ত নয়।