১
মৃত ব্যক্তির দাফন কাফন
লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
৬- মাইয়্যেতের প্রতি মানুষের প্রশংসা
কোনো মুসলিম মারা গেলে অন্য মুসলিমের উচিত তার দোষ-ত্রুটি না খুঁজে ভালো গুণাবলীর জন্য প্রশংসা করা। সৎ লোকের প্রশংসা জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয়। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا، فَقَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»، وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا، فَقَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»، قَالَ عُمَرُ : فِدًى لَكَ أَبِي وَأُمِّي، مُرَّ بِجَنَازَةٍ، فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرٌ، فَقُلْتَ : «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»، وَمُرَّ بِجَنَازَةٍ، فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ، فَقُلْتَ : «وَجَبَتْ، وَجَبَتْ، وَجَبَتْ»؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ»
“একবার একটি জানাযা বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা প্রশংসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ‘ওয়াজাবাত’ বললেন। অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ! আপনার ওপর আমার মা-বাবা কুরবান হোক। একটা জানাযা অতিক্রম করলে তার প্রতি ভালো মন্তব্য করা হলে আপনি তিনবার ‘ওয়াজাবাত’ বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যার সম্পর্কে ভালো মন্তব্য করেছ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যার সম্পর্কে খারাপ মন্তব্য করেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী”। [সহীহ মুসলিম, হাদীস নং ৯৪৯।]
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيَشْهَدُ لَهُ أَرْبَعَةُ أَهْلِ أَبْيَاتٍ مِنْ جِيرَتِهِ الْأَدْنَيْنَ أَنَّهُمْ لَا يَعْلَمُونَ إِلَّا خَيْرًا إِلَّا قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا : قَدْ قَبِلْتُ عِلْمَكُمْ فِيهِ، وَغَفَرْتُ لَهُ مَا لَا تَعْلَمُونَ»
“কোনো মুসলিম মারা গেলে তার জন্য তার চারজন নিকটতম প্রতিবেশী এ সাক্ষ্য দেয় যে, তারা তার ব্যাপারে ভালো ছাড়া কিছু জানে না, আল্লাহ তা‘আলা বলেন, ‘তারা যা জানে আমি তাদের জানা জ্ঞানকে কবুল করলাম। তোমরা যা জানো সে হিসেবে আমিও তাকে ক্ষমা করে দিলাম, আর তোমরা যা জানো না তাও আমি ক্ষমা করে দিলাম”। [ইবন হিব্বান, হাদীস নং ৩০৬০; মুসতাদরক হাকিম, হাদীস নং ১৩৯৮। হাকিম রহ. হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন, তবে ইমাম মুসলিম হাদীসটিকে তাখরিজ করেন নি। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। শুয়াইব রহ. হাদীসটিকে বিভিন্ন শাহেদের ভিত্তিতে সহীহ বলেছেন।]