১
মৃত ব্যক্তির দাফন কাফন
লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
১৫- গর্ভবতী নারী দাফনের বিধিবিধান
গর্ভবতী নারী মারা গেলে সন্তান জীবিত থাকার আশঙ্কায় নারীর পেট কাটা হারাম। কেননা এতে ক্ষীণ সম্ভাবনাময় সন্তানের জন্য মাইয়্যেতের অসম্মান করা হয়। কেননা সন্তান জীবিত না থাকার সম্ভাবনাই বেশি। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا»
“মৃত ব্যক্তির হাঁড় চূর্ণ করা, জীবিত ব্যক্তির হাঁড় চূর্ণ করার মতো”। [আবূ দাঊদ, হাদীস নং ৩২০৭, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
ইবন কুদামা রহ. বলেছেন, পেটের বাচ্চা জীবিত থাকার সম্ভাবনা বেশি থাকলে শাফে‘ঈ মাযহাব মতে পেট কেটে বাচ্চা বের করা হবে। কেননা এতে মাইয়্যেতের আংশিক নষ্ট করে জীবিতকে বের করা হয়। তাই এটা জায়েয। যেমন কিছু অংশ জীবিত বের হলে বাকী অংশ যদি কাটা ছাড়া বের না হয় তখন কাটা জায়েয। তাছাড়া এতে তার শরীরের একটি অংশই শুধু কেটে বের করা হয়। অতএব, জীবিতকে রক্ষা করতে তার শরীরের অংশ কেটে বের করা অগ্রাধিকার প্রাপ্ত”। [আল-মুগনী, ২/৪১৩।]