hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

উক্কাসা ইবন আবী মিহসান রাদিয়াল্লাহু আনহুজান্নাতি:

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍرضي الله عنهأَنَّ رَسُوْلَ اللهِ قَالَصلى الله عليه وسلم قال : «ْيدخلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا وَمَنْ هُمْ يَا رَسُولَ اللهُ قَالَ هُمْ الَّذِينَ َلَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ عُكَّاشَةُ فَقَالَ ادْعُ اللهَ يَا نَبِيَّ اللهِ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ أَنْتَ مِنْهُمْقَالَ : فَقَامَ رَجُلٌ، فَقَالَ : يَا نَبِيَّ اللهِ، ادْعُ اللهِ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ : «سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ»» رواه مسلم

“ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। সাহাবিগণ জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ! ঐ সৌভাগ্যবানরা কারা? তিনি বললেন: তারা হল ঐ সমস্ত লোক যারা কোনো দিন (অসুস্থতার কারণে) কোনো ঝাড়-ফুক চেয়ে বেড়ায় না, কুলক্ষণ গ্রহণ করে না, (রোগের কারণে) ছেক দেয়ার ব্যবস্থা করে না বরং তারা শুধু তাদের রবের উপর ভরসা করে থাকে। উক্কাসা রাদিয়াল্লাহু আনহুবললেন: হে আল্লাহর রাসূল, আমার জন্য দু‘আ করুন আমিও যেন তাদের একজন হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন: তুমি তাদের একজন। একথা শুনে উপস্থিত একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট দু‘আ করুন আল্লাহ যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পূর্বে উক্কাসা পাশ করে ফেলছে। [মুসলিম, হাদিস: ২১৮]