hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

সাবেত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু জান্নাতী:

عَنْأَنَسِبْنِمَالِكٍرضي الله عنه قَالَ : لَمَّانَزَلَتْهَذِهِالْآيَةُ : { يَاأَيُّهَاالَّذِينَآمَنُوالَاتَرْفَعُواأَصْوَاتَكُمْفَوْقَصَوْتِالنَّبِيِّ } [ الحجرات : 2] إِلَىقَوْلِهِ { وَأَنْتُمْلَاتَشْعُرُونَ } [ الزمر : 55] ،وَكَانَثَابِتُبْنُقَيْسِبْنِالشَّمَّاسِرَفِيعَالصَّوْتِ،فَقَالَ : أَنَاالَّذِيكُنْتُأَرْفَعُصَوْتِيعَلَىرَسُولِاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَحَبِطَعَمَلِي،أَنَامِنْأَهْلِالنَّارِ،وَجَلَسَفِيأَهْلِهِحَزِينًا،فَتَفَقَّدَهُرَسُولُاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَ،فَانْطَلَقَبَعْضُالْقَوْمِإِلَيْهِ،فَقَالُوالَهُ : تَفَقَّدَكَرَسُولُاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَمَالَكَ؟فَقَالَ : أَنَاالَّذِيأَرْفَعُصَوْتِيفَوْقَصَوْتِالنَّبِيِّ،وَأَجْهَرُبِالْقَوْلِحَبِطَعَمَلِي،وَأَنَامِنْأَهْلِالنَّارِ،فَأَتَوْاالنَّبيَّصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَ،فَأَخْبَرُوهُبِمَاقَالَ،فَقَالَ : «لَا،بَلْهُوَمِنْأَهْلِالْجَنَّةِ»قَالَأَنَسٌ : " وَكُنَّانَرَاهُيَمْشِيبَيْنَأَظْهُرِنَا،وَنَحْنُنَعْلَمُأَنَّهُمِنْأَهْلِالْجَنَّةِ،

“আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন “হে ঈমানদারগণ, তোমরা তোমাদের স্বরকে রাসূলের স্বরের উপর উঠিও না” এ আয়াত- নাযিল হল, সাবেত ইবন কাইস ইবন শামাস যার গলার আওয়াজ মোটা ছিল, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে বড় আওয়াজে কথা বলি। সুতরাং, আমার আমল বরবাদ হয়ে গেছে এবং আমি জাহান্নামী। এ কারণে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকেন এবং হতাশ হয়ে বাড়ীতে বসে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিলেন, তখন কতক লোক তাকে গিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুঁজছে; তোমার কি হয়েছে? তখন সে বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর উচ্চ স্বরে কথা বলি এবং আওয়াজ বড় করি। ফলে আমার আমল নষ্ট হয়ে গেছে এবং আমি জাহান্নামী। তারপর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাবেত ইবন কাইস ইবন শামাস যা বলছে, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: না, সে জান্নাতী। আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকে আমাদের সামনে দিয়ে হেটে যেতে দেখতাম এবং আমরা জানতাম যে, সে একজন জান্নাতী মানুষ...। [আহমদ, হাদিস: ১২৩৯৯]