hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

উম্মে সুলাইমরাদিয়াল্লাহু আনহা জান্নাতি:

আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মে সুলাইমরাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهُ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهُ صلى الله عليه وسلم قَالَ : «أُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ ثُمَّ سَمِعْتُ خَشْخَشَةً أَمَامِي فَإِذَا بِلَالٌ »

“জাবের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমাকে জান্নাত দেখানো হল, আমি আবু তালহা রাদিয়াল্লাহু আনহুএর স্ত্রী উম্মে সুলাইমকে সেখানে দেখতে পেলাম। অতঃপর আমি সামনে অগ্রসর হয়ে কোন মানুষের চলার আওয়াজ পেলাম। হঠাৎদেখলাম যে, সে হচ্ছে বেলাল। [মুসলিম, কিতাবুল ফাযায়েল, হাদিস: ২৪৫৭]