১
জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
গাছের নিচে বাইয়াতে অংশ গ্রহণকারী কেউ জাহান্নামে যাবে না। [তিরমিযি, হাদিস: ৩৮৬০, আবু দাউদ, হাদিস: ৪৬৫৩, আহমদ, হাদিস: ১৪৭৭৮]ইসলামের মধ্যে সর্ব প্রথম শাহাদাতের গৌরব অর্জনকারী নারী সুমাইয়া বিনতে খাইয়াত জান্নাতী:
সুমাইয়া বিনতে খাইয়াত ইসলামে সর্বপ্রথম নারী শহীদ। তিনি অপর ধৈর্যশীল ঈমানদার শহীদ ইয়াসের ইবন আমের এর স্ত্রী এবং আম্মার ইবন ইয়াসের রাদিয়াল্লাহু আনহুর মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ বলে জান্নাতের ঘোষণা দেন। তিনি বলেন, صبرًا آل ياسر فإن موعدكم الجنة “ইয়াসের পরিবার ধৈর্য ধারণ কর, অবশ্যই জান্নাত তোমাদের জন্য অবধারিত।”
এ বিষয়ে অপর একটি শব্দ জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, اصبر اللهم اغفر لآل ياسر ধৈর্য ধারণ কর, হে আল্লাহ তুমি ইয়াসের পরিবারকে ক্ষমা কর’। অপর একটি বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আম্মার ও তার পরিবারকে যখন শাস্তি দেয়া হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাদের নিকট দিয়ে অতিক্রম করেন এবং তাদের উপর অকথ্যনির্যাতনের দৃশ্য দেখে বলেন, أبشروا آل عمار وآل ياسر فإن موعدكم الجنة তোমরা আম্মার ও ইয়াসের পরিবারকে সু-সংবাদ দাও- তাদের জন্য জান্নাত অবধারিত। [দেখুন, হাকেম, হাদিস: ৩৮৮/৩, আল-মাজমা: ২৯৩/৯]