hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

উম্মুল মু’মিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি:

عَنْ أَنَسٍ، رضي الله عنهقَالَ قَالَ رَسُوْلُ اللهِصلى الله عليه وسلم : «قَالَ جِبْرِيْلُ عليه الصلاة والسلام ، راجِعْ حَفْصَةَ فَاِنَّهَا صَوَامَةٌ قَوَامَةٌ ، وَاِنَّهَا زَوَّجْتُكَ فِيْ الْجَنَّةِ، فَرَاجَعَهَا»

“আনাস রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: জিবরীল আমাকে বলেছে যে, আপনি হাফসা থেকে ফিরিয়ে নিন; কেননা সে অধিক রোজাদার ও অধিক নফল সালাত আদায়কারী এবং সে জান্নাতে আপনার স্ত্রী। [হাকেম, সহীহ আল জামে আস-সগীর লিলআলবানী, হাদিস নং ৪৭২৭]