hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

বিলাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতী:

عَنْأَبِيهُرَيْرَةَرضي الله عنهقَالَقَالَرَسُوْلُاللهِصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَلِبِلَالٍعِنْدَصَلَاةِالْغَدَاةِيَابِلَالُحَدِّثْنِيبِأَرْجَىعَمَلٍعَمِلْتَهُفِيالْإِسْلَامِمنفعةفَإِنِّيسَمِعْتُالليلةخشفنَعْلَيْكَبَيْنَيَدَيَّفِيالْجَنَّةِقَالَبلالمَاعَمِلْتُعَمَلًاأَرْجَىعِنْدِيمنفعةمنأَنِّيلَمْأَتَطَهَّرْطَهُورًاتَامًّافِيسَاعَةِمِنْلَيْلٍأَوْنَهَارٍإِلَّاصَلَّيْتُبِذَلِكَالطُّهُورِمَاكُتِبَلِيأَنْأُصَلِّيَ

অর্থ, আবু হুরাইরা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর বিলাল রা. কে জিজ্ঞেস করলেন, হে বেলাল! ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে, যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা কর? কেননা, আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার হাটার আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল বললেন, আমি আশা করার মত অধিক গুরুত্বপূর্ণ কোন আমল করিনি। তবে রাতে বা দিনে যখনই আমি ওজু করি, তখন ওই ওজু দ্বারা যতটুকু আল্লাহ তাওফিক দেন ততটুকু নফল সালাত আদায় করি। [বুখারি, হাদিস: ১৬৮২]