hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

সুয়াইরা আল-আসা‘দিয়াহ রাদিয়াল্লাহু আনহা জান্নাতী:

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,

أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ : بَلَى، قَالَ : هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ : إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي، قَالَ : «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ» فَقَالَتْ : أَصْبِرُ، فَقَالَتْ : إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا

আমি তোমাকে একজন জান্নাতী নারী দেখাব না? আমি বললাম হ্যাঁ; তিনি বললেন, এ কালো মহিলা। মহিলাটি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে বললেন, আমি মৃগী রোগের কারণে বেঁহুস হয়ে পড়ি এবং কাপড়-চোপড় খুলে ফেলি। আপনি আমার জন্য দো‘আ করেন আমি যাতে ভালো হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি চাও ধৈর্য ধারণ কর এবং তার বিনিময়ে তুমি জান্নাতে যাবে। আর যদি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দো‘আ করি তাতে তুমি ভালো হয়ে যাবে। তখন মহিলাটি বলল, আমি ধৈর্য ধারণ করব। তারপর সে বলল, আমি উলঙ্গ হয়ে যাই, আপনি আল্লাহর নিকট দো‘আ করেন, আমি যাতে উলঙ্গ না হই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দো‘আ করেন। [বুখারী, হাদিস: ৫৬৫২, মুসলিম, হাদিস: ২৫৭৬]

মহিলাটির নাম সুয়াইরা আল-আসা‘দিয়াহ রাদিয়াল্লাহু আনহুা।