hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

জাহান্নামের দুঃসংবাদ প্রাপ্তরা আমর ইবন লুহাই জাহান্নামী:

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللهِصلى الله عليه وسلم : «رَأَيْتُ عَمْرَو بْنَ لُحَيِّ بْنِ قَمْعَةَ بْنِ خِنْدِفَ أَبَا بَنِي كَعْبٍ هَؤُلَاءِ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ » رواه مسلم

“আবুহুরাইরা রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমি ‘আমর ইবন লুহাই ইবন কাময়া ইবন খান্দাফ, বানি কা‘বদের পূর্বতন পুরুষকে দেখেছি যে, সে জাহান্নামে স্বীয় নাড়ীভুঁড়ি টেনে নিয়ে চলছে”।

অন্য হাদীসে এসেছে, এ আমর ইবন আমেরই সর্বপ্রথম মূর্তির নামে পশু ছেড়েছে। তাই আমর ইবন আমের আল খুযা‘য়ী জাহান্নামী হবে। প্রমাণ-

عَنْ أبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السُّيُوبَ» ] رواه مسلم [

““আবুহুরাইরা রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি ‘আমর ইবন আমের আল খুযায়ীকে দেখেছি যে সে জাহান্নামে স্বীয় নাড়ি-ভুঁড়ি টেনে নিয়ে চলছে, সে ছিল ঐ ব্যক্তি যে, সর্বপ্রথম মূর্তির নামে পশু ছেড়েছিল”। [মুসলিম,হাদিস: ২৮৫৬]