hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

তালহা ইবন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতি:

তালহা ইবন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামজান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রমাণ-

عَنْ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِرضي الله عنه قَالَ كَانَ عَلَى النَّبِيِّصلى الله عليه وسلميَوْمَ أُحُدٍ دِرْعَانِ فَنَهَضَ إِلَى الصَّخْرَةِ فَلَمْ يَسْتَطِعْ فَأَقْعَدَ طَلْحَةَ تَحْتَهُ فَصَعِدَ النَّبِيُّصلى الله عليه وسلمعَلَيْهِ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّصلى الله عليه وسلم صلى الله عليه وسلميَقُولُ «أَوْجَبَ طَلْحَةُ»

“যুবায়ের ইবনুল ‘আওয়াম রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত। তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদুটিবর্ম পরিধান করেছিলেন। তিনি একটি পাথরের উপর আরোহণ করতে চাচ্ছিলেন কিন্তু তিনি তাতে চড়তে পারছিলেন না। তখন তিনি তালহা রাদিয়াল্লাহু আনহুকে তাঁর নীচে বসালেন এবং তার ওপর আরোহণ করে তিনি তাতে ছড়লেন। যুবায়ের বলেন, এসময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। [তিরমিযি, মানাকেব অধ্যায়, হাদিস: ১৬৯২]