hadith book logo

জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

যে সব নারীদের জান্নাতী বলে ঘোষণা দেয়া হয় খাদীজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি:

খাদীজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদুনিয়াতেই জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। প্রমাণ-

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ بَشَّرَ رَسُولُ اللهُخَدِيجَةَ بِنْتَ خُوَيْلِدٍ بِبَيْتٍ فِي الْجَنَّةِ

“আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামখাদিজা ˆরাদিয়াল্লাহু আনহাকে জান্নাতে একটি ঘরের সু-সংবাদ দিয়েছেন। [মুসলিম, ফাযায়েল অধ্যায়, হাদিস: ২৪৩৪]”

عَنْأَبِيهُرَيْرَةَ،رضي الله عنه قَالَ : سَمِعْتُهُيَقُولُ : أَتَىجِبْرِيلُالنَّبِيَّصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَ،فَقَالَ : «هَذِهِخَدِيجَةُقَدْأَتَتْكَ،مَعَهَاإِنَاءٌفِيهِإِدَامٌأَوْطَعَامٌأَوْشَرَابٌ،فَإِذَاهِيَأَتَتْكَفَاقْرَأْعَلَيْهَاالسَّلَامَمِنْرَبِّهَاوَبَشِّرْهَابِبَيْتٍفِيالْجَنَّةِمِنْقَصَبٍلَاصَخَبَفِيهِوَلَانَصَبَ»

“আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরীল আ. এসে বললেন, এই যে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তোমার কাছে, একটি পাত্র যাতে রয়েছেতরকারী, খাদ্য ও পানীয়, তা নিয়ে উপস্থিত হবে। যখন সে তোমার কাছে আসবে, তখন তুমি তোমার রবের পক্ষ থেকে তার নিকট সালাম পৌছাও এবং তাকে মনি-মুক্তা দ্বারা নির্মিত জান্নাতের একটি প্রসাদের সু-সংবাদ দাও, যাতে কোন চিল্লা-পাল্লা নাই এবং কোন কষ্ট-ক্লেশ নাই। [বুখারি, হাদিস: ৩৮২০; মুসলিম, হাদিস: ২৪৩২]